Netflix এর "Rise of Empires: Ottoman", ১৪৫৩ সালে মুসলিমদের কন্সটান্টিনোপল (বর্তমান তুরস্কের ইস্তাম্বুল) বিজয়ের কাহিনীর উপর নির্মিত ৬ এপিসোডের মিনি একটি সিরিজ। যে বিজয়ের ভবিষৎবাণী স্বয়ং হযরত মুহাম্মাদ সাল্লালাহু আলাইহিসালাম করে গিয়েছিলেন। কোনো কাজ-কর্ম না থাকলে (আমার মত) এক টানা দেখে শেষ করার মত।  Netflix এর "Rise of Empires: Ottoman", ১৪৫৩ সালে মুসলিমদের কন্সটান্টিনোপল (বর্তমান তুরস্কের ইস্তাম্বুল) বিজয়ের কাহিনীর উপর নির্মিত ৬ এপিসোডের মিনি একটি সিরিজ। যে বিজয়ের ভবিষৎবাণী স্বয়ং হযরত মুহাম্মাদ সাল্লালাহু আলাইহিসালাম করে গিয়েছিলেন। কোনো কাজ-কর্ম না থাকলে (আমার মত) এক টানা দেখে শেষ করার মত।  


তবে আমার কাছে সিরিজটিকে বায়াসড মনে হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যদি পাকিস্তানিরা কোনো মুভি বানাই তাহলে যেমন হবে আরকি! যাইহোক, স্রেফ বিনোদনের জন্য সুন্দর একটি সিরিজ। সাথে সুলতান মুহাম্মদ আল ফাতিহ বা সুলতান মেহমেদ এর চতুর আর বিচক্ষন যুদ্ধকৌশল সম্পর্কে ভালো একটা ধারনা পাওয়া যাবে। যারা দেখেননি দেখতে পারেন। কিন্তু মূল ইতিহাস জানতে হলে অবশ্যই কোনো মুভি-সিরিজ নয়, বই পড়তে হবে।


একটুখানী ইতিহাস থেকে....


মুহাম্মদ আল ফাতিহ, ৭ম উসমানীয় সুলতান, মুসলিমদের কন্সটান্টিনোপল এর গৌরবময় বিজয়ের নায়ক। যে বিজয়ের কথা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লালাহু আলিহিস সাল্লাম ভবিষ্যৎ বানী করে গিয়েছিলেন। ""নিশ্চিতরূপে তোমরা কন্সটান্টিনোপল জয় করবে। তার সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে এবং তার সৈন্যদলও কতই না উত্তম সৈন্যদল হবে।"" (মুসনাদে আহমাদ)


সেই উত্তম সেনাপতিই ছিলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ জিনি ইউরোপে 'সুলাতান মেহমেদ' নামে পরিচিত। অত্যন্ত ধর্মপ্রাণ কোরআনে হাফেজ এই সুলাতান ছিলেন একজন জ্ঞানী এবং সাহসী বীরযোদ্ধা। এছাড়াও তিনি একাধারে হাদিস শাস্র, ফিকাহ শাস্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং সমরবিদ্যায় পারদর্শী ছিলেন।


কন্সটান্টিনোপল ছিল তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্য এবং পরে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী। ৩২৪ খ্রিষ্টাব্দে সম্রাট কন্সটান্টিন এই শহরকে বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী করেন। এরপর থেকে দীর্ঘ ১১ শতাব্দী এই শহর ভিন্ন সাম্রাজ্য কর্তৃক অজেয় ছিল। এই শহর ছিলো তৎকালীন পৃথিবীর কেন্দ্রের মত। বিষয়টা ছিল এমন, যে এই শহরের নিয়ন্ত্রন রাখবে সেই পৃথিবীর উপর কর্তৃত্ব স্থাপন করবে। কারন এটি এশিয়া এবং ইউরোপের সংযোগ স্থাপন কারী একটি শহর।


প্রায় ৮ শতাব্দী ধরে বিভিন্ন মুসলিম সেনানায়ক এই শহর জয় করার চেষ্টা করেছিলেন। সবাই হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহিস সাল্লামের ভবিষৎবাণী করা সেই উত্তম সেনাপতি হতে চাইতেন। এবং অবশেষে ১৪৫৩ সালের ২৯ মে সেই গৌরব অর্জন করেন সুলাতান মুহাম্মাদ আল ফ